এনসিপির নেতারা কে কোন আসনে লড়বেন

এনসিপির নেতারা কে কোন আসনে লড়বেন

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:১২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) এনসিপির হয়ে সংসদ সদস্য পদে লড়বেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এছাড়াও ঢাকা-১৮ আসনে লড়বেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। পঞ্চগড়-১ আসনে এমপি পদে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম।

এদিকে কুমিল্লা-৪ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা ও ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।

অন্যদিকে ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আসনে আকরাম হুসাইন, ঢাকা-১৫ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৯ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading