প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:২০

সম্প্রতি আমেরিকার পেনসিলভানিয়ায় এক সমাবেশে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাবেশের ভাষণে প্রশাসনের অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সী ওই সহকর্মীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‌‌‌‘‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়? তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।

এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়… যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো। এ সময় তিনি অদ্ভুত ধরনের শব্দও করেন।

ট্রাম্প বলেন, তার কোনও ভয় নেই… কারণ আমাদের নীতিগুলো ঠিক। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না… আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও ধারণা চাপাতে হয় না। আর আমাদের খোলা সীমান্তের পক্ষেও থাকতে হয় না, যেখানে সারা পৃথিবী—কারাগার থেকে শুরু করে যেকোনো জায়গা; আমাদের দেশে ঢুকে পড়তে পারে। তাই তার কাজ কিছুটা সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।

রিপাবলিকান এই নেতা গত আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যেভাবে নড়ে, যেন মেশিনগানের মতো।’’

ট্রাম্প বলেন, ‘‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো কারও হয়নি।’’

লেভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। নিউ হ্যাম্পশায়ারের এই রাজনীতিকের স্বামী ৬০ বছর বয়সী নিকোলাস রিচিও; যিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। নিকো নামে তাদের এক ছেলে আছে।

কংগ্রেসের নির্বাচনে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে পুনরায় হোয়াইট হাউসে ফেরেন লেভিট। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কমবয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বর্তমানে পঞ্চম প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading