সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫০

অনেক দিনের চেষ্টার পর অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ইন্ডিয়াতে আসতে যাচ্ছেন। তাকে ঘিরে এরই মধ্যে ইন্ডিয়াজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ কে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। এই ট্যুরে অন্যতম আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন।

২০১১ সালে সবশেষ মেসি ইন্ডিয়াতে এসেছিলেন। এবার ১৪ বছর পর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ইন্ডিয়াতে পা রাখতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে নানান সব আয়োজন।

এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাস্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনও ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের উদাহরণ নেই।

মেসি ভ্রমণ করবেন চারটি শহরে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই তাকে ঘিরে থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। কলকাতা দিয়ে শুরু। সফর শেষ হবে রাজধানী দিল্লিতে। যেখানে মেসি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading