হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:২০

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগপুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদির ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ সবাই কাজ করছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য।

এর আগে, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর আল রাজী কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। একটি মোটরসাইকেলে দুইজন এসে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading