হাদির জন্য দোয়া চাইলেন জামায়াত আমির

হাদির জন্য দোয়া চাইলেন জামায়াত আমির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ উদ্বেগ জানান জামায়াত আমির।

তিনি লিখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

‘বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।’

তিনি আরও লিখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর আল রাজী কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। একটি মোটরসাইকেলে দুইজন এসে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

যেখানে কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading