ওসমান হাদিকে গুলি অভ্যুত্থানের বুকে আঘাত: সারজিস

ওসমান হাদিকে গুলি অভ্যুত্থানের বুকে আঘাত: সারজিস

উত্তরদক্ষিণ। শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২৩:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পরে ১২ ডিসেম্বর ২০২৫ সালে দাঁড়িয়ে শরিফ ওসমান হাদির মাথায় যে গুলিটি করা হয়েছে, তা শুধু তাকে হত্যার উদ্দেশ্যে নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সেই অভ্যুত্থানের বুকে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, তাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড়ে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন সারজিস আলম। 

সমাবেশে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, এনসিপির সদর উপজেলার সমন্বয়ক তানবীরুল বারী নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোজাহার ইসলাম সেলিমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সারজিস অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী এক বছরে দেশের পরিবর্তনে দায়িত্বে থাকা বিভিন্ন স্তরের ব্যক্তিরা ফ্যাসিস্ট কালপ্রিটদের সুযোগ করে দিচ্ছেন। তিনি বলেন, এইগুলির মাধ্যমে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করতে চাইছে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে, নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিকে বানচাল করতে চাইছে- তাদের এজেন্টদের খেলাই হচ্ছে এটি। হাদিকে গুলি করার মাধ্যমে সেই খেলার নতুন অধ্যায় শুরু হলো।

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। যারা আবার বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading