পামারের গোলে জয়খরা কাটাল চেলসি

পামারের গোলে জয়খরা কাটাল চেলসি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

চোট থেকে ফিরে তৃতীয় ম্যাচেই জালের দেখা পেলেন কোল পামার। তার গোলেই ঘুরে দাঁড়াল চেলসি, প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল এন্টসো মারেস্কার দল।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পায় চেলসি। দলের অপর গোলটি করেন মালো গুস্তো।

ম্যাচের ২১তম মিনিটে মালো গুস্তোর থ্রু বল ধরে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার কোল পামার। প্রথমার্ধের শেষ দিকে, ৪৫তম মিনিটে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার গুস্তো।

এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচের জয়খরা কাটাল চেলসি।

১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি। তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা, যদিও একটি ম্যাচ কম খেলেছে ভিলা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading