বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে ইইউর সমবেদনা

বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে ইইউর সমবেদনা

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২১:০৫

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে ইউ‌রোপীয় ইউ‌নিয়ন (ইইউ)।
রবিবার (১৪ ডিসেম্বর) সমবেদনা জানিয়ে ঢাকার ইইউ কার্যালয় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এতে উল্লেখ করা হয়, ঢাকায় ইইউর প্রতিনিধিরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের জন্য এবং বিশ্বজুড়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, উৎসর্গ এবং পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছে।

এ‌দিন, ইইউ ছাড়াও ৬ বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যুতে সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস ও ব্রিটিশ হাইক‌মিশন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading