সংসদ নির্বাচন: আগাম প্রচার বন্ধের নির্দেশ ইসির

সংসদ নির্বাচন: আগাম প্রচার বন্ধের নির্দেশ ইসির

উত্তরদক্ষিণ। রবিবার (১৪ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি।

পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও জাতীয় অনুষ্ঠানে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার কথা বলেছে সাংবিধানিক সংস্থাটি।

রবিবার (১৪ ডিসেম্বর) সব রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠনো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার চালানোর সুযোগ রয়েছে।

ইসি বলেছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর বিধি ১৮ অনুযায়ী, নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টার আগ পর্যন্ত নির্বাচনি প্রচার করা যাবে।

এই সময়সীমার বাইরে, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে তথা নির্বাচনি পরিবেশ এবং ওই আচরণ বিধির শর্ত প্রতিপালন করে জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয়, সামাজিক ও এধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সম্মতি বা অনুমতি গ্রহণ করতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading