ওমরাহ ও হজ যাত্রীদের শিশুর নিরাপত্তায় ব্রেসলেট চালু

ওমরাহ ও হজ যাত্রীদের শিশুর নিরাপত্তায় ব্রেসলেট চালু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর সেবার জন্য নিয়োজিত জেনারেল অথরিটি গ্র্যান্ড মসজিদে শিশু নিরাপত্তার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। আগত শিশুদের জন্য পরিচয়জ্ঞাপক বিশেষ ব্রেসলেট চালু করা হয়েছে।

ব্রেসলেটগুলোতে অভিভাবকদের যোগাযোগের সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকছে। যার ফলে কোনো শিশু হারিয়ে গেলে বা তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া সহজ হবে।

কিং আব্দুল আজিজ গেট এবং কিং ফাহদ গেটসহ (গেট নং ৭৯) গ্র্যান্ড মসজিদের প্রধান প্রবেশদ্বারগুলোতে এই পরিচয়জ্ঞাপক ব্রেসলেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে নিয়োজিত কর্মীরা এই গেটগুলোতে অভিভাবকদের তাদের যোগাযোগের তথ্য সহজে নিবন্ধনে সহায়তা করছেন।

বিশেষ করে ওমরাহ ও হজের মতো ভিড়ের মৌসুমে, যখন গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, তখন কর্তৃপক্ষ সকল অভিভাবককে এই পরিষেবা গ্রহণের জন্য উৎসাহিত করছেন।

সূত্র: গালফ নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading