আইজিপি বাহারুলকে অপসারণ ও গ্রেফতার চেয়ে করা রিট খারিজ

আইজিপি বাহারুলকে অপসারণ ও গ্রেফতার চেয়ে করা রিট খারিজ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও গ্রেফতার চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।সোমবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে নাম আসায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে এতে বিবাদী করা হয়। শিগগিরই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছিলেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু। এর আগে গত ৪ ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন- মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading