‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:২০

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে দেওয়া ও ইন্ডিয়ান প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির শুরুতেই বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার পর থেকে রামপুরা ব্রিজে জড়ো হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

আন্দোলনকারীদের একজন শিহাব জানান, তারা সরকারকে জানান দিতে চান যে, দেশের মানুষ ইন্ডিয়ান আধিপত্যবাদের বিপক্ষে। তাই তারা মার্চ টু হাইকমিশন কর্মসূচি নিয়েছেন।

এর আগে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে (বুধবার) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ইন্ডিয়ান কর্তৃপক্ষ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading