৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া: হাসনাত

৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া: হাসনাত

উত্তরদক্ষিণ। বুধবার (১৭ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে ইন্ডিয়ার হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল।

তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।

ইন্ডিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্রই গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব।

তিনি বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ইন্ডিয়ান কালচার ঢুকানো হয়েছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না। তারা গোপনে যোগাযোগ রাখে ওপেনে রাখে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading