মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:২০

আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে।আব্দুস সাত্তার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading