জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, যা বলল ইনকিলাব মঞ্চ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:২০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আপনারা দোয়া করুন—আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।আরও বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

