বিশেষ ট্রেন চেয়ে রেল মন্ত্রণালয়কে বিএনপির চিঠি

বিশেষ ট্রেন চেয়ে রেল মন্ত্রণালয়কে বিএনপির চিঠি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:১০

তারেক রহমানকে সংবধর্না জানাতে ঢাকায় আসা নেতাকর্মীদের জন্য সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ চিঠি দেয়া হয়েছে।

রুটসমূহ হচ্ছে, কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা,টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর ঢাকা।

চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ তারিখ যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারা দেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন।

তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক।

চিঠিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে। ৭টি রুটে ১টি করে স্পেশাল ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading