আজও ধানমন্ডি ৩২ নম্বরে চলছে ভাঙচুর

আজও ধানমন্ডি ৩২ নম্বরে চলছে ভাঙচুর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫০

জুলাইযোদ্ধা ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আজ সকালেও চলছে ভাঙচুর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরের একটি অংশে স্থানীয় ছাত্র জনতা আগুন লাগিয়ে দিয়েছে এবং হাতুরি দিয়ে ভাঙছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা বাড়িতে আগুন দেয়। সেখানে বুলডোজারও আনা হয়।

হত্যার প্রতিবাদের সঙ্গে তারা স্লোগান দেন, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত, বৃথা যেতে দেব না’।

শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে ৫ অগাস্টের পর দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা হাদি হত্যার প্রতিবাদ করে। সময়ের সঙ্গে প্রতিবাদকারী ছাত্র-জনতা বাড়তে থাকে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার পর্যন্ত। সেখান থেকে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুন দেয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading