লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে বহনকারী বিমানটি ব্রিটেন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জুবাইদা রহমান। দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমানের এই সফরটি মূলত লন্ডনে অবস্থানরত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতির অংশ। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন। ওই সময় তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও দেশে ফিরবেন।

এর আগে, গত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সেবায় কয়েক দিন সময় দেন। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে পুনরায় লন্ডনে যান তিনি।

দলীয় সূত্র আরো জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading