ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
ইউডি/রেজা

