শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২:৫৫

শরীয়তপুরে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সদরের চৌরঙ্গীর মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের এক কর্মীর সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রদলের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading