শব্দের জাদু নিয়ে ঘুরবে ভাগ্যের চাকা: অক্ষয়

শব্দের জাদু নিয়ে ঘুরবে ভাগ্যের চাকা: অক্ষয়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার। তবে এবার কোনো সাধারণ শো নয়, বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এর ভারতীয় সংস্করণ নিয়ে হাজির হচ্ছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর এই রিয়েলিটি শোটি এবার ভারতীয় দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত।

ইতোমধ্যেই অনুষ্ঠানটির একটি চমকপ্রদ প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে অক্ষয়কে দেখা গেছে তার জনপ্রিয় ‘তিস মার খান’ লুকে। প্রোমোতে দেখা যায়, শব্দের কারসাজিতে কীভাবে ভাগ্য বদলে যায়।

এক ধনকুবের তার উইলে ছেলের নাম ‘রাম’ লিখতে গিয়ে ভৃত্য রামুর কৌশলে তা ‘রামু’ হয়ে যায়, আর নিমিষেই পাল্টে যায় সম্পত্তির মালিকানা। অক্ষয়ের কথায়, ‘একটি মাত্র অক্ষর পুরো জীবন বদলে দিতে পারে। শব্দের এই জাদু নিয়েই এবার ঘুরবে ভাগ্যের চাকা।’

‘হুইল অফ ফরচুন’ সারাবিশ্বের প্রায় ৬০টি দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত এটি আটটি এমি অ্যাওয়ার্ড জয় করেছে। বিদেশের মাটিতে তুমুল সাফল্যের পর এবার ভারতীয় দর্শকদের কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ করে দেবেন অক্ষয় কুমার।

প্রতিটি অক্ষরের গুরুত্ব এবং ভাগ্যের চাকার ঘূর্ণনই হবে এই শো-এর মূল আকর্ষণ। অক্ষয়ের রাজকীয় সফর সিনেমার পাশাপাশি টেলিভিশনেও অক্ষয়ের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি।

এরপর ‘খতরো কে খিলাড়ি’র একাধিক সিজনে স্টান্ট ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ২০১০ সালে ‘মাস্টার শেফ ইন্ডিয়া’ এবং পরবর্তীতে ‘ডেয়ার টু ডান্স’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক হিসেবেও তাকে দেখা গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading