১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২১:২০

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৭২ কোটি ২০ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭২ টাকা ২০ পয়সা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৭২ কোটি ২০ লাখ টাকা।

সভায় এ ছাড়াও চাল, সয়াবিন তেল, রাইস ব্রাণ অয়েল ও কয়েক ধরনের সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading