মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি বাড়াল এনবিআর

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি বাড়াল এনবিআর

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

সরকার জনস্বার্থ বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি বাড়িয়েছে। এর ফলে মেট্রোরেল সেবায় বিদ্যমান ভ্যাট অব্যাহতি আগামী ২০২৬ ডালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, মেট্রোরেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে এর আগে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আরও বৃদ্ধি করা হয়।

এ বিষয়ে সরকার গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছে এনবিআর।

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি অব্যাহত থাকায় যাত্রীদের ভাড়া তুলনামূলকভাবে কম থাকবে এবং নগরবাসীর মধ্যে গণপরিবহণ ব্যবহারে আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading