পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ যুবক নিহত

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ যুবক নিহত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:১০

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপভ্যান চালক।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের আছুরাঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: একই এলাকার মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম ও মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমদ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুই মোটরসাইকেল আরোহী কুলাউড়া-জুড়ী উপজেলা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় আছুরাঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

পুলিশ বলছে, ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পিকআপভ্যান চালককে খোঁজে পাওয়া যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading