তারেক রহমানের বক্তব্য শুনে মুগ্ধ পরীমণি

তারেক রহমানের বক্তব্য শুনে মুগ্ধ পরীমণি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:০০

দীর্ঘ প্রায় দেড় দশক পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে রাজধানীর পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় দেশেবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তারেক রহমানের এ বক্তব্য শুনে মুগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণি।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমণি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

সেই বক্তব্যে তারেক রহমান বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading