তারেক রহমানের পঙ্গু হাসপাতালের কর্মসূচি বাতিল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালের কর্মসূচি বাতিল

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৪০

রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading