মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫৫
বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের।
ইউডি/রেজা

