জেমসের কনসার্টে হামলা, আহত ২৫

জেমসের কনসার্টে হামলা, আহত ২৫

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২১:৫০

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের হামলার মুখে নগর বাউল খ্যাত দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। হামলার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগে বহিরাগত কয়েকজনকে প্রবেশে বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা করে।

এতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।সংঘর্ষে ইটের আঘাতে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীসহ মোট অন্তত ২৫ জন আহত হন। পরে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

পরিস্থিতির অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন- জেলা প্রশাসকের নির্দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, কনসার্ট আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে হঠাৎ হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading