মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:৫০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করা চট্টগ্রাম রয়্যালস শিবিরে কিছুটা দুশ্চিন্তার ছায়া ফেলেছিল তারকা পেসার শরিফুল ইসলামের চোট।

রবিবার (২৮ ডিসেম্বর) সিলেটে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল জাতীয় দলের এই বাঁ-হাতি পেসারকে।

তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, তাঁর চোট গুরুতর নয়।বিপিএলের সূচি অনুযায়ী আজ কোনো ম্যাচ না থাকায় সিলেটের আউটার মাঠে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছিল চট্টগ্রাম রয়্যালস।

ফিল্ডিং অনুশীলনের সময় এক সতীর্থ ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের। এতে তিনি মাথার এক পাশে আঘাত পান। তাৎক্ষণিক সতর্কতা হিসেবে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে শরিফুলের মাথায় স্ক্যান করা হয়েছে। চোটের গভীরতা বুঝতে যাবতীয় পরীক্ষা সম্পন্ন করার পর চিকিৎসকরা বড় কোনো সমস্যার লক্ষণ পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘শরিফুল এখন ভালো আছেন। স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তিনি ইতিমধ্যে টিম হোটেলে ফিরে গেছেন।’প্রথম ম্যাচে জয় পাওয়া চট্টগ্রাম রয়্যালসের জন্য শরিফুলের ফিট থাকা অত্যন্ত জরুরি। টিম ম্যানেজমেন্ট আশা করছে, যথাযথ বিশ্রাম শেষে পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারবেন এই স্ট্রাইক বোলার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading