বিশ্বকে তাক লাগানো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দুবাই
উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট
নতুন বছর ২০২৬-কে বরণ করে নিতে বিশ্ববাসীকে তাক লাগানো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
বছরের শেষ রাতে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে দুবাইজুড়ে অনুষ্ঠিত হবে ৪৮টি আতশবাজির প্রদর্শনী, যা আয়োজন করা হবে শহরের ৪০টি গুরুত্বপূর্ণ ও আইকনিক স্থানে।
দুবাইয়ের আকাশ আলোকিত করতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা থেকে শুরু করে পাম জুমেইরা, দুবাই ফ্রেমসহ একাধিক দর্শনীয় স্থাপনা।
এই বর্ণিল আয়োজনকে কেন্দ্র করে লাখো দেশি-বিদেশি পর্যটকের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের নববর্ষ উদযাপনের প্রধান ভেন্যুগুলোর মধ্যে রয়েছে—
বুর্জ খলিফা
দুবাই ফ্রেমদ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস
দুবাই ফেস্টিভ্যাল সিটিবুর্জ
আল আরবপাম
জুমেইরা দুবাই
ক্রিক হারবারগ্লোবাল
ভিলেজআল
সিফহাট্টাব্লু ওয়াটার্স
এছাড়া দুবাইয়ের বাইরে আবুধাবি, শারজাহ ও রাস আল খাইমাহ-তেও নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এই তিনটি আমিরাত মিলিয়ে আরও ১০টির বেশি স্থানে আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন থাকবে।
এর আগে জানা গেছে, বুর্জ খলিফার আতশবাজি প্রদর্শনীর পাশাপাশি দুবাই মল-এও থাকছে বিশেষ আলোকসজ্জা ও লাইট শো, যা পুরো উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা এবং দুবাই মলের নির্মাতা প্রতিষ্ঠান ইমার গ্রুপের চেয়ারম্যান, প্রখ্যাত আমিরাতি ব্যবসায়ী মোহাম্মদ আল আব্বার এবারের নববর্ষ উদযাপনের প্রস্তুতি কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুবাই কর্তৃপক্ষের আশা, এবারের নববর্ষের আয়োজন বিশ্বের অন্যতম বৃহৎ ও স্মরণীয় উদযাপনের মধ্যে স্থান করে
ইউডি/এআর

