মনোনয়ন ফর্মে যেসব বিষয় স্পষ্ট করল ইসি

মনোনয়ন ফর্মে যেসব বিষয় স্পষ্ট করল ইসি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:০০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্মের কয়েকটি বিষয় স্পষ্ট করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে স্পষ্টীকরণ-সংক্রান্ত পত্র সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, হলফনামার ক্রম ৬ ও ৭-এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১২-এর (৩খ) (চ)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে। উল্লিখিত হলফনামার ক্রম ১০-এ আয়কর সংক্রান্ত তথ্য: (ক) সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading