বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৪০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে এক ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর তিনি সেখান থেকে বের হয়ে যান।

চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন, শনিবার দিবাগত রাতে এ কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

পরে দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চান জাহিদ হোসেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading