মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:৫৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দীর্ঘ দেড় যুগ পর সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে প্রায় ২৫ মিনিট পর, বিকেল ৪টার দিকে তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়।
সকাল থেকেই নয়াপল্টন এলাকায় দলের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এতে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয়। সিএসএফের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পুরো নয়াপল্টন এলাকা ঘিরে কঠোর নজরদারি চালায়।
আগেই র্যাবের ডগ স্কোয়াড দিয়ে কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে র
বার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তারেক রহমান।
সোমবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন।
ইউডি/এআর

