নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন: প্রধান উপদেষ্টা

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:০০

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ছাড়াও বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনের আগে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এই বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও আমেরিকার সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading