নির্বাচন বয়কটের ঘোষণা ওয়ার্কার্স পার্টির
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:০০
নির্বাচনি পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিরত থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী ছিলেন।
তবে গণঅভ্যুত্থানের সময় নিউমার্কেটে ব্যবসায়ী হত্যার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া দলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।
দলটি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ উদ্যোগ রেখে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করলেও উল্লেখিত পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছে বিধায়, আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছে।
ইউডি/এআর

