৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল

৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট  ২৩:২০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

ইসির তথ্য অনুসারে, সবচেয়ে বেশি ৬৩৮টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। রংপুর থেকে ৩৩৮টি, রাজশাহী থেকে ৩২৯, খুলনা থেকে ৩৫৮, বরিশাল থেকে ২১২, ফরিদপুর থেকে ১৬৫, ময়মনসিংহ থেকে ৪০২, সিলেট থেকে ১৭৬, কুমিল্লা থেকে ৪৯৬ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এরইমধ্যে সবচেয়ে বেশি ৪৪৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ঢাকায়। রংপুর থেকে ২৭৮টি, রাজশাহী থেকে ২৬০, খুলনা থেকে ২৭৬, বরিশাল থেকে ১৬৬, ফরিদপুর থেকে ১৪৪, ময়মনসিংহ থেকে ৩১১, সিলেট থেকে ১৪৬, কুমিল্লা থেকে ৩৬৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ১৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading