নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ জানুয়ারি , ২০২৬, আপডেট ০৮:০০

সরকার ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর অনুযায়ী গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম প্রতি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি গেজেট অনুযায়ী, এই নতুন আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মূল্যহার থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল লিটারে ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা, পেট্রল ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা দরে বিক্রি হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading