নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে মিলল না সাড়াশব্দ

নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে মিলল না সাড়াশব্দ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১৯

নেপালে ভয়াবহ বন্যার মধ্যে আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে টানা তিন দিন ধরে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। রবিবার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত করতে সক্ষম হলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি উদ্ধারকারীরা।

নেপালি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাত মিটার চওড়া সুড়ঙ্গটির অনেকটা অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে দ্রুত উদ্ধার অভিযান চালাতে সুড়ঙ্গের প্রবেশমুখ আরও বড় করার চেষ্টা চলছে।

সুড়ঙ্গে অন্তত ৩৫ জন আটকা থাকতে পারেন বলে সেনাবাহিনীর আশঙ্কা। তবে নেপাল পুলিশের হিসাবে, সেখানে আটকে পড়া মানুষের সংখ্যা প্রায় ২০০ হতে পারে।

বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকাজে সহায়তা করতে ইন্ডিয়া ও চীনের বিশেষজ্ঞ দল ইতোমধ্যে নেপালে পৌঁছেছে। আধুনিক সরঞ্জাম নিয়ে তারা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। দেশটির অন্যান্য বন্যাকবলিত এলাকা থেকে চীন ও ইন্ডিয়ার নাগরিকসহ চার শতাধিক মানুষকে এরই মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading