কোরআন স্পর্শ করে মেয়রের শপথ নিলেন মামদানি

কোরআন স্পর্শ করে মেয়রের শপথ নিলেন মামদানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৫৫

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গতকাল ৩১ ডিসেম্বর পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ গ্রহণ করেছেন। আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়রের শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। মামদানির স্ত্রী রামা দুয়াজি এ সময় তার সঙ্গে ছিলেন।

তার শপথ গ্রহণের যে ছবিটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে— মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন মামদানি। তার ডানদিকে কোরআন হাতে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী রামা দুয়াজি এবং বাম দিকে শপথের লিখিত অনুলিপি হাতে দাঁড়িয়েছেন লেটিশিয়া জেমস এবং মামদানির ডান হাত কোরআন স্পর্শ করে আছে। গত ৫ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন জোহরান মামদানি। এর মাধ্যমে শহরটির ইতিহাসের দু’টি নতুন অধ্যায় সংযোজিত হয়। প্রথম— মুসলিম প্রার্থী হিসেবে মামদানিই প্রথম নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন এবং দ্বিতীয়— সবচেয়ে কমবয়সী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে জয় পেয়েছেন তিনি। মামদানির বর্তমান বয়স ৩৪ বছর।

আমেরিকার সংস্কৃতিতে, প্রেসিডেন্ট-মন্ত্রী কিংবা মেয়র পদে নির্বাচিতদের শপথগ্রহণের সময় নিজ নিজ ধর্মের প্রধান গ্রন্থ হাতে নেওয়ার রীতি আছে। মামদানির পূর্বে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন, তারা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তাই প্রচলিত রীতি মেনে শপথ গ্রহণের সময় বাইবেল হাতে নিয়েছিলেন তারা।

যেহেতু মামদানি মুসলিম, তাই তার শপথ অনুষ্ঠানে ছিল ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল।

সূত্র : এএফপি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading