রাবি শিবিরের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

রাবি শিবিরের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:০৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আরবী বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে এলাকায় তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা।

নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন এবং নবনির্বাচিত সেক্রেটারি আগের কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। নতুন নেতৃরা অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে। সদস্য সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading