সৈকতে নতুন বছরের শুরু মিমের

সৈকতে নতুন বছরের শুরু মিমের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি , ২০২৬, আপডেট ০৮:২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই দেশের বাইরে দেখা যায় তাকে; মূলত অবকাশ যাপনেই ছুটে বেড়ান বিভিন্ন স্থানে। আর এ কারণে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়।

সদ্য বিদায়ী ২০২৫ সালটি মিমের জন্য বেশ ভালোই কেটেছে। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই কাটিয়েছেন। গত ৩১ ডিসেম্বর একটি ভিডিওর মাধ্যমে তিনি পুরো বছরের স্মৃতিচারণ করেন। সেখানে সমুদ্র সৈকত, রিসোর্ট, রেস্টুরেন্ট, পাহাড় ও ঝরনার পাশাপাশি নিজের জিমের মুহূর্তগুলোও তুলে ধরেন। ভিডিওর ক্যাপশনে ‘গুডবাই ২০২৫’ লিখে বছরটিকে বিদায় জানান তিনি।

বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।

ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর।

উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনও থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading