তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৪:৩৫

কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস।

গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবাহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক।

তবে গতকাল বৃহস্পতিবারের এক বিবৃতি বলা হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই তিন ক্যাটাগরির সব পণ্যে আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে আমেরিকার ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তাছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

প্রসঙ্গত, ট্রাম্প অক্টেবারে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই আমেরিকার অভ্যন্তরীণ বাজারে বাড়ছিল কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম।

সূত্র: এবিসি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading