নৌবাহিনীর হেডকোয়ার্টারে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০৫
নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে উপস্থিত হন তিনি।
নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
নামাজ ও দোয়া শেষে দুপুর ২টার দিকে তারেক রহমান নিজ বাসভবনে ফিরে যান।
ইউডি/রেজা

