বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার প্রয়াণে বিএনপি বর্তমানে সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।

শোক কর্মসূচি চলাকালে এবং স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করছেন না।

শোক কর্মসূচি শেষে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পর বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার প্রায় আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্ব দেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (গ) ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে উপধারা-২ এ বলা হয়েছে—চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়াম্যানের সব দায়িত্ব পালন করবেন।

এই বিধান অনুযায়ী, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খালেদা জিয়ার প্রয়াণের পর গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় তিনি এখন বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হচ্ছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading