ভেনেজুয়েলায় হামলা, মাদুরোর গ্রেপ্তারের বিষয়ে যা জানা গেল
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:০০
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির বিরুদ্ধে আর কোনো অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে না—এমনটাই দাবি করেছেন এক রিপাবলিকান সিনেটর।
রিপাবলিকান সিনেটর মাইক লি জানান, রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি নিশ্চিত হয়েছেন যে মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আমেরিকা ফৌজদারি মামলার মুখোমুখি করা হবে।
লি বলেন, রুবিও মনে করছেন, মাদুরো এখন আমেরিকার হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো সামরিক বা অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে না।
তিনি আরও যোগ করেন, মাদুরোকে গ্রেপ্তারের জন্য যে অভিযান চালানো হয়েছে, সে সময় ‘গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরকারী বাহিনীকে রক্ষা ও নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যেই আমেরিকার হামলা চালানো হয়েছিল।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিনেটর মাইক লি লেখেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এই পদক্ষেপ সাংবিধানিকভাবে কীভাবে ন্যায্যতা পায়—তা দেখতে আমি আগ্রহী।’
এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ভেনেজুয়েলা-আমেরিকা উত্তেজনা চরমে এবং কারাকাস দাবি করছে, মার্কিন হামলা তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন। সূত্র: জিও নিউজ
ইউডি/এআর

