সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় আটক ২৭৩
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:২৫
বঙ্গোপসাগরে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।রবার (৪ জানুয়ারি) আইএসপিআর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল।
নৌবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য একটি বড় মানবপাচার চক্র প্রতিহত করা সম্ভব হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থেমে পালানোর চেষ্টা করলে নৌবাহিনী তৎক্ষণাৎ ধাওয়া করে ২৭৩ জনকে আটক করে।
বোটে থাকা ১০ জন দালালসহ আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল।
আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, বোটে পর্যাপ্ত জীবনরক্ষা সরঞ্জাম, খাদ্য ও পানি ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় ঘটাতে পারতো। নৌবাহিনী দ্রুত পদক্ষেপের ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমা নিরাপত্তা, চোরা-চালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউডি/এআর

