দেশজুড়ে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

দেশজুড়ে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি আগাম এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ আশা প্রকাশ করে বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তার ভাষায়, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সবগুলো বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত।

কমিশনার সানাউল্লাহ বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়।

দুই নম্বর বিষয় হচ্ছে- চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর তিন নম্বর হলো- নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীদের যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে।

ছোটখাটো ব্যত্যয়গুলো রুটিন যেসব কমিটি আছে, তারা দেখবে বলেও জানান তিনি।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading