‘ভোট আমরা তাকেই দেব, যারা গুম-খুনের বিচার করবে’

‘ভোট আমরা তাকেই দেব, যারা গুম-খুনের বিচার করবে’

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৪০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে—ভোট কেবল তাদেরই দেবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা।

রবিবার (৪ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা জানান।

পোস্টে ফাতিমা তাসনীম জুমা লেখেন, ভোটের জন্য যারা এখন নীরব ভূমিকা পালন করছে, তাদের জানিয়ে দিতে হবে—ভোট যাবে তাদের পক্ষেই, যারা ক্ষমতায় গেলে শহীদ হাদি হত্যা, জুলাই গণহত্যাসহ সব গুম-খুনের বিচার করবে। এমনকি বিরোধী দলে থাকলেও এ দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেবে।

আরেকটি পোস্টে তিনি লেখেন, যাদের ত্যাগে আন্দোলন এগিয়ে এসেছে এবং যাদের কারণে জুলাই-পরবর্তী সময়েও জীবন দিতে হয়েছে—তাদের কীভাবে ক্ষমা করা যায়, সে প্রশ্নও তোলেন তিনি।

ফাতিমা তাসনীম জুমা আরও অভিযোগ করেন, গত দুই মাসে জুলাই আন্দোলনের অনেক হত্যাকাণ্ডের আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যাদের রাজনৈতিক বা সামাজিক সমর্থন তুলনামূলকভাবে কম, তাদের লক্ষ্য করে ধরপাকড় চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘জান দেব, জুলাই দেব না’—এই প্রতিজ্ঞা নিয়েই যারা আন্দোলনে ছিলেন, তাদের একজন ইতোমধ্যেই শহীদ হয়েছেন। ভবিষ্যতে জনগণ বুঝতে পারবে, জুলাইকে টিকিয়ে রাখার লড়াইয়ে কারা সত্যিকারভাবে ভূমিকা রেখেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading