মাদুরোকে নেওয়া হয়েছে নিউইয়র্কের আদালতে
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৯:৩০
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকার নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।
সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায় বিবিসি।
এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরো ও তার স্ত্রীকে। হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।
শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে রাখা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে।
ইউডি/এআর

