ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত ১ মার্চ থেকে

ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত ১ মার্চ থেকে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বঘোষিত সময় আগামী ১ ফেব্রুয়ারি পরিবর্তন করে আগামী ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্মানিত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

পরবর্তীতে টিকেটধারী সম্মানিত যাত্রীসাধারণের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী উক্ত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১ মার্চ ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

এতদপ্রেক্ষিতে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার- ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া সকলের সহযোগিতা কামনা করেছে তারা।

উল্লেখ্য যে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading